সরকার ২০, ১০০, ৫০০ এবং ১,০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংককে নতুন নকশার প্রস্তাব দিতে বলা হয়েছে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। প্রাথমিকভাবে এই চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য নোটের ডিজাইনও পরিবর্তন করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি পাঠানো হয়, যেখানে নতুন নোটের নকশা করার জন্য সুপারিশ চাওয়া হয়েছে। বর্তমানে প্রচলিত নোটগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে, কিন্তু নতুন নোটে তা থাকছে না। অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, নোটের নকশা পরিবর্তনের সুপারিশ দ্রুত পাঠাতে হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, নকশা পরিবর্তনের কাজ সময়সাপেক্ষ, তবে নতুন নোট ইস্যু হলে ডিজাইন পরিবর্তন হতে পারে। নতুন নোটের সঙ্গে বর্তমান গভর্নরের স্বাক্ষরও যুক্ত হতে পারে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন