মসজিদকে টার্গেট করে বিমান হামলা চালানো হচ্ছে


 

ইসরায়েলের টানা হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে বাড়িঘর, স্কুল-কলেজ এবং হাসপাতালও রেহাই পাচ্ছে না। প্রাণ রক্ষার আশায় যাঁরা মসজিদকে নিরাপদ মনে করছেন, তাঁদের ওপরও হামলা চালানো হচ্ছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানাচ্ছে, শনিবার ইসরায়েলি বাহিনী লেবাননের বিনত জিবেলি শহরের সালাহ গন্দুর হাসপাতালের পাশের একটি মসজিদে হামলা করেছে।


এই ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, মসজিদটি লক্ষ্যবস্তু করার সময় সেখানে হিজবুল্লাহ যোদ্ধারা উপস্থিত ছিলেন। তবে নেতানিয়াহু বাহিনী এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে, একের পর এক স্থাপনা ধ্বংস করছে। দক্ষিণাঞ্চলীয় শহর বিনতে জেবিলের হাসপাতালও রেহাই পায়নি। অন্যদিকে, লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেবাননে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশু কয়েকশ। এ অবস্থায় সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম বিশ্ব নীরব ভূমিকা পালন করছে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন